Header Ads

Header ADS

নন্দের প্রচেষ্টা


নন্দের প্রচেষ্টা 

কাজী নাফিস সোয়াদ

নন্দনাল যে একদা একটা 

করিল ভীষণ পণ।

দেশ থাকিয়া অনিয়ম বন্ধের

করিবে অনশন। 

নন্দ বাড়ির হইয়াছিল বাহির 

দেখিতে জগৎ খানা।

হাইওয়ে আর ট্রাফিক পুলিশ 

করিয়া দিল জরিমানা। 

কারন ছারাই জরিমানা দিতে 

বাধ্য হইল নন্দ।

 মনে মনে সে ঝাড়িল রাগ 

দিল গালি ভাল- মন্দ।

একদিন নন্দ গিয়াছে দেখিতে

পদ্মা সেতুর পিলার।

চোখে যেন তার ঝটকা লাগে 

দেখিয়া দুর্নীতির সমাহার।

মেট্রোরেল ছুটিছে জোরে

নন্দ চড়িছে সেথায়।

সেই রেলের খরচ দেখিয়া

রাগ উঠে যায় মাথায়।

নন্দ নিতে গিয়াছিল সেদিন

সরকারি প্রণদনা।

ধনী মালিকেরা লুটাইছে সব

গরীবরা পায় সমবেদনা। 

সরকার দিতেছে বাড়ি অসহায়দের

নন্দ শুনিয়া খুশি।

বাড়ির ছাদ ভাঙিয়া পড়িছে

নন্দের থামিছে হাসি।

নন্দ একদা ঘুরিতে গিয়াছে

প্রকৃতির শোভা বান্দরবন।

পাহারের শেষে ব্রিজ দেখিয়া তার 

মাথা ঘুরে বনবন।

চলিছে আন্দোলন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার,

নন্দের মনে শান্তি।

বিশ্ববিদ্যালয় নাকি বন্ধ থাকিবে

অরাজকতা করিবে ছাত্র- ছাত্রী।

নন্দভাবে মূর্খের দেশে 

করার নাই তার কিছু।

তেলবাজি আর নেতার পায়ে

মিলে অনেক কিছু।

তুমিও নন্দ আমিও নন্দ 

নন্দ সর্বথায়।

যা কিছু হোক আমার কি তাতে?

ব্যাথা নাই যে মাথায়।

কোন মন্তব্য নেই

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Blogger দ্বারা পরিচালিত.