Header Ads

Header ADS

ক্ষণিক জীবন



ক্ষণিক জীবন 

মো. সিফাত হোসেন 

অচেনা পথে গিয়েছে আলো, 

রয়েছে ক্ষণিকের অনুভূতির রেশ,

প্রদীপের আলো নিভিয়ে আঁধার, 

ডুবিয়ে মায়ায় কাব্য পাতায়।


মন রাঙিয়ে কবিতা ভাসে,

চোখের কোণে জলের সনে,

প্রাণে লাগে ভয় ক্ষণিকের দেখায়,

এই বুঝি ছন্দ হারিয়ে যায়।


ক্ষণিকের জীবনে আসে মূর্ছনা,

আসে হাসি কান্নার ছায়া,

সুখের লাগি জীবন পুড়িয়ে, 

ক্ষণিকের সুখ আসে এগিয়ে।


দিন পেড়িয়ে আসে রাত,

আঁধার কাটিয়ে উঠে স্নিগ্ধ আলো , 

আপন দিগন্তে ভ্রমরের ক্ষণিক বিচরণ ,

ভেসে আসে রৌদ্র মেঘের ছায়া।


জীবন যুদ্ধে আসে প্রদীপের আলো, 

পথ পায় দিশেহারা পথিক,

অধমের মতো বেচে না থেকে,

ক্ষণিক জীবনে নিয়ে আসো শত চেষ্টার মেলা।


ক্ষণিকের মোহে আসে স্বার্থপরতা,

বাস্তবতায় হার মানে আবেগের মায়া , 

হৃদয়ে খাতায় কাব্য পাতায়, 

লিখে রেখে যাই জীবনের কথা। 


মনের অজান্তেই হঠাৎ স্মরণ ,

মৃত্যু বুঝি আজ করবে দেখা,

আল্লাহর দয়ার  পানে চেয়ে আছি আমি,

মাফ করে দেও হে বিশ্বজাহানের মালিক।


কোন মন্তব্য নেই

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Blogger দ্বারা পরিচালিত.