Header Ads

Header ADS

শীতল স্পর্শ


*রতন: শাওন কপালে কোমল হাতের শীতল স্পর্শ অনুভব করছে। এই স্পর্শ তার খুব চেনা ।  কিন্তু কার হাত এটা নিশ্চিত হতে পারছে না। মুখে সকালের আলোর সিগ্ধন্তা ভর করেছে।মনে এক অসম্ভব ভালো লাগা খেলা করছে।  চোখ খুললেই বোধহয় সব শেষ হয়ে যাবে।তাই ইচ্ছে করেই চোখ খুলছে না। 

এমন একটি সকালের জন্য শাওন আঠার বছর ধরে অপেক্ষা করছে। তবে কি আজ স্বপ্ন সত্যি হচ্ছে! মুখে তৃপ্তির হাসি ফুটে উঠেছে। মনে মনে ভাবছে হয়ত এই সকালের জন্য তার বেঁচে থাকা।

ঘড়ির সঙ্গে হৃৎপিন্ড টিক টিক করে চলছে। শাওন ঘেমে যাচ্ছে। কাঁপুনি দিয়ে জ্বরটা নেমে গেল। সাথে সাথে ঘুমও ভেঙ্গে গেল। চোখ মেলে বুঝতে পারল রাতে জানালা বন্ধ করতে মনে নেই। সকালের রোদ এখান দিয়ে এসেছে। তবে, শীতল স্পর্শ! চোখটা বাধহীন জলে ভরে গেল। মনে একটাই প্রশ্ন, মৃত্যু মানুষ কি কখনো ফিরে আসে? হয়ত অনেক বেশি ভালোবাসলে আসে, আজ যেমন এসেছে!

কোন মন্তব্য নেই

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Blogger দ্বারা পরিচালিত.