Header Ads

Header ADS

পূর্ণিমা চন্দ্র


 পূর্ণিমা চন্দ্র 

মো. সিফাত হোসেন


চাদের আলোয় মন আলোকিত,

নীল আভা জলে ভেসে উঠে, 

বৃক্ষ আজ দাড়িয়ে আছে,

চাদের রশ্মি পেড়িয়ে। 


গহীন অরণ্যে  পাখিদের সুর,

নক্ষত্র আজ গিয়েছে দূর, 

পূর্ণিমা চাঁদ আজ নিয়েছে আলো,

ছড়িয়েছে ধরায় বাড়িয়েছে আলো। 


দুচোখ ভরে আজ সুখের আলো, 

ভয়ের চিন্তা  আজ নেই যে কোনো,

ঘাসের উপর শিশির বিন্দু,

আনন্দের বর্ণমালা আজ ভারি করে সিন্ধু।


মাটি ছুয়ে গেলো চাঁদের আলোর স্পর্শে,

মুক্তো ঝরে রাশি রাশি,

ধরণী সাজলো পূর্ণিমা আলোয়,

পূর্নিমা আলো আজ আকে জলছবি।


পৃথিবীর শিরা উপশিরায় চঞ্চলতার ছাপ,

অমোঘ নিয়তি বরণ করে নিচ্ছে  সবাই,

চেনা মৃত্তিকার ঘ্রাণে শুভ্রতা  উড়ে,

পূর্ণিমা আলোয় নিরবতা কাটে।


চাঁদের আলো জগৎ ধুয়ে দেয় স্নিগ্ধ পবিত্রতায়,

পূর্ণ চাঁদ ঝলকানি ছড়ায় ভালবাসার মহিমায়, 

অজস্র তারা আজ ম্লান হয়ে আছে উজ্জ্বল আলোর ভিড়ে, 

চাঁদের আলো মুগ্ধতা ছড়ায় আবেগটুকু মিশিয়ে।

কোন মন্তব্য নেই

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Blogger দ্বারা পরিচালিত.