Header Ads

Header ADS

প্রেম একপ্রকার নার্সিসিজম



প্রেম একপ্রকার নার্সিসিজম

মোঃ জুলফিকার আলী (মাহিন)

 ভালোবাসো?

মিথ্যা বলতে ভয় হয় না?


কানের ইয়ারপিসে বাজতে থাকা

করুণ সুরের মূর্ছনা,

কাঠগোলাপের দিকে হতাশ চাহনি,

ঠোঁটের কোনে লেগে থাকা রহস্যময় হাসি ৷

শাস্ত্রে কী একেই প্রেম বলে?


তোমার লেখা আধাপাকা কবিতা,

যার প্রতিটা লাইনে এক সমুদ্র দীর্ঘশ্বাস ৷

অজানা কারনে বুকের ভেতর গভীর ছিদ্র ৷

একেই কী বলে প্রেম নদীতে সলিল সমাধি?


তোমার কল্পনায় গড়ে ওঠা ছোটগল্প,

তোমার অসমাপ্ত উপন্যাস,

তোমার না বলা কথার অপ্রকাশিত রচনাবলী ৷

তা কী তোমার মনের মধ্যে গড়ে ওঠা সুউচ্চ পর্বতমালা?


তোমার মনের পিপাসা মিটাতে,

"তার" মনের জলধিতে ডেকে আনো জলোচ্ছ্বাস ৷

তুমি কাউকে ভালোবাসো না ৷

স্বার্থপর তুমি, ভালোবাসো শুধু নিজেকে ৷


কোন মন্তব্য নেই

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Blogger দ্বারা পরিচালিত.