Header Ads

Header ADS

স্বাধীনতা


 স্বাধীনতা

কাজী নাফিস সোয়াদ 

স্বাধীনতা, সে কি শিকলে বাধা বস্তু?

স্বাধীনতা, সে কি পরাধীনতার শিকল?

স্বাধীনতা, সে কি অন্যের গোলামি করা?

স্বাধীনতা, সে কি অন্যায়কে সমর্থন করা?

স্বাধীনতা, সে কি গণজাগরণের মঞ্চ? 

স্বাধীনতা, সে কি নেতার হুংকারের বুলি?

স্বাধীনতা, সে কি গরীবের পেটে লাথি?

স্বাধীনতা, সে কি ধনী মালিকের পকেট ভারী?

স্বাধীনতা, সে কি দুর্নীতির কালো ছোবল?

স্বাধীনতা, সে কি আলো আধারের খেলা?

স্বাধীনতা, সে কি এতিম এর চোখের কান্না?

স্বাধীনতা, সে কি বুকফাটা আর্তনাতের চিৎকার?

স্বাধীনতা, সে কি ধর্ষিত শিশুর আহাজারি ?

স্বাধীনতা, সে কি অত্যাচারের দায়ভার? 

স্বাধীনতা সে কি বৃদ্ধ বয়সে বঞ্চনা? 

স্বাধীনতা সে কি সন্তানের হাতে পিতার লাশ?

স্বাধীনতা সে কি পেনশন পেতে টেবিলে টেবিলে ঘুরা?

স্বাধীনতা সে কি অর্থ পাচার করা?

স্বাধীনতা, সে কি পরিবারে পরিবারে কলহ?

স্বাধীনতা, সে কি বিবাহ হতেই বিচ্ছেদ? 

স্বাধীনতা, সে কি বিরহ মিছিলের নাম?

স্বাধীনতা, সে কি পশুত্বের ভিতরে প্রাণ?

আমরা কি ভাই স্বাধীন জাতি?

স্বাধীন সমাজের লোক।

তাহলে কেন এখনো মোদের

ঘরে ঘরে পালিত শোক।

স্বাধীন মোরা হয়েছিলাম

রক্তের বিনিময়ে। 

রক্তের মাঝে দাগ পড়েছে

দেখিতে করুন লাগে।

আর একবার স্বাধীন হব

মুচবো রক্তের দাগ।

সবাই মিলে এক হয়ে ভাই

দেই আনদোলনের ডাক।

এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম 

এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার  সংগ্রাম 

জয় বাংলা

কোন মন্তব্য নেই

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Blogger দ্বারা পরিচালিত.