Header Ads

Header ADS

সখী

 

সখী

-খালেদ ফেরদৌস মুন

ভুলতে চাই তবু ভুলতে পারিনা তোরে
স্মৃতিগুলো মনে পড়ে যায়
আসতে চাই কাছে আসতে পারিনা কেন ?
নিজেকে লাগে অসহায় !

এ কোন খরার মাঝে আমারে ফালাইলি সখী
এ কোন প্যারার মাঝে আমারে ফালাইলি সখী
এ কোন দুখের অনলে আমারে পোড়াইলি সখী
এ কোন অথৈই সাগরে আমারে ভাসাইলি সখী ?

প্রেম মরুর বুকে তৃষ্ণার্ত মন আমার
খুঁজে ফেরে শুধুই তোকে
যেন এই এলি তুই তবু মরীচিকা হয়ে কেন
সরে যাস কেন দূরে ?

এ কোন যন্ত্রণার মাঝে আমারে ফালাইলি সখী
এ কোন মন্ত্রণার মাঝে আমারে ফাসাইলি সখী
এ কোন মায়ার জালে আমারে জড়াইলি সখী
এ কোন চোরাবালিতে আমারে ডুবাইলি সখী ?



**শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের ভাঁজপত্র ‍"জাগো মনুষ্যত্ব"  (বৈশাখ-১৪২৩)  তে প্রকাশিত।


কোন মন্তব্য নেই

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Blogger দ্বারা পরিচালিত.