বাংলাদেশ একটি নাম
বাংলাদেশ একটি নাম
-তানজির রাজু
বাংলাদেশ একটি নাম,যেখানে স্পন্দিত হয় স্বাধীনতার কোটি প্রাণ
যেখানে আছে রক্তে ভেজা শহীদের লাশ
যেখানে রয়েছে মায়ের ভাষার বিনম্র শ্রদ্ধা।
বাংলাদেশ একটি নাম,
যেখানে কম্পিত হয় ঊনসত্তরের গণঅভ্যুত্থানের উত্তাল
যেখানে আছে স্বাধীনতা অর্জনের সাফল্য
যেখানে রক্ষিত নব্বই এর স্বৈরাচার পতনের ইতিহাস।
বাংলাদেশ একটি নাম,
যেখানে বাংলার দামাল ছেলেরা ছিনিয়ে আনে বিজয়।
বাংলাদেশ একটি নাম,
যেখানে মানুষ ভালোবাসে তার স্বদেশকে।

কোন মন্তব্য নেই
মন্তব্য করার জন্য ধন্যবাদ।