বইমেলা ২০১৯তে শেকৃবির শিক্ষার্থীদের সংকলনের জন্য লেখা আহ্বান
সুপ্রিয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাহিত্যপ্রেমী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ ও বাংলার প্রকাশনের যৌথ উদ্যোগে অমর একুশে গ্রন্থমেলা ২০১৯তে শেকৃবির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের লেখা নিয়ে একটি সংকলন প্রকাশ হতে যাচ্ছে।
আমরা শেকৃবির সাবেক/বর্তমান শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের কাছে লেখা আহ্বান করছি।
শুরুতেই বলে রাখছি, সংকলনটি করা হবে আপনাদের সরাসরি অংশগ্রহণে।
লেখা জমা দেয়ার শেষ তারিখ: ২৭ নভেম্বর, ২০১৮ইং।শেষ সময়ের জন্যে অপেক্ষা না করে আজই পাঠিয়ে দিন আপনার সেরা লেখাটি।
নিয়মাবলীঃ স্বরচিত কবিতা
১. মোট ২টি কবিতা জমা দিতে হবে।
২. কবিতা ২৬ লাইনের বেশি হতে পারবে না।
৩. আপনার পছন্দনীয় যেকোনো বিষয়ের উপর কবিতা জমা দিতে পারবেন।
৪. একজনের ১টি কবিতা নির্বাচিত হবে।
৫. লেখা নির্বাচিত হলে ৫০০/- টাকা জমা দিতে হবে। (প্রত্যেক লেখক ৩ কপি বই পাবেন)
নিয়মাবলীঃ স্বরচিত গল্প
১. মোট ২টি গল্প জমা দিতে হবে। ১টিও জমা দেয়া যাবে তবে ২টি দিলে একটি নির্বাচিত না হলেও অন্যটি হতেই পারে! কিন্তু কোনভাবেই ২টির বেশি দেয়া যাবে না।
২. গল্প ৬০০ শব্দের বেশি হতে পারবে না।
৩. আপনার পছন্দনীয় যেকোনো বিষয়ের উপর গল্প জমা দিতে পারবেন।
৪. একজনের ১টি গল্প নির্বাচিত হবে।
৫. লেখা নির্বাচিত হলে ৭০০/- টাকা জমা দিতে হবে। (প্রত্যেক লেখক ৩ কপি বই পাবেন)
সাধারণ নিয়মঃ
১. লেখা পাঠানো যাবে শুধু এই পেজের www.facebook.com/sauss.bd ইনবক্সে মেসেজ পাঠিয়ে। একাধিক লেখা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল করে পাঠান।
২. শুরুতে 'শেকৃবি সাহিত্য সংসদ সংকলন ২০১৯' লিখবেন এবং পাশে গল্প বা কবিতা উল্লেখ করে দেবেন।
৩. এক জন চাইলে কবিতা এবং গল্প উভয়ই পাঠাতে পারবেন।
৪. লেখা অবশ্যই অপ্রকাশিত হতে হবে। (ফেসবুকে পোস্টকৃত লেখা গ্রহণযোগ্য তবে একদমই অপ্রকাশিত লেখা অগ্রাধিকার পাবে)
৫. দেশবিরোধী, ধর্মীয় অনুভুতিতে আঘাত হানে, বাংলিশ এবং অশ্লীল শব্দের লেখা গ্রহণীয় নয়।
৬. লেখা জমা দেয়ার শেষ তারিখ: ২৭ নভেম্বর, ২০১৮ইং
৭. কবিতা অথবা গল্পের নাম, লেখকের নাম এবং লেখকের যোগাযোগ নম্বর অবশ্যই দিতে হবে। সেই সংঙ্গে কোন বর্ষের শিক্ষার্থী/ কোন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী তা উল্লেখ করতে হবে। লেখা পাঠানোর আগে এই অংশগুলো চেক করার অনুরোধ থাকলো।
যে কোনো প্রয়োজনে: ০১৮৪১-৭০৫৪৬৭

কোন মন্তব্য নেই
মন্তব্য করার জন্য ধন্যবাদ।