Header Ads

Header ADS

সংবাদ বিজ্ঞপ্তি: বইমেলায় শেকৃবি’র শিক্ষার্থীদের বই

সংবাদ বিজ্ঞপ্তি

বইমেলায় শেকৃবি’র শিক্ষার্থীদের বই

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) সাহিত্য সংসদ ও বাংলার প্রকাশনের যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মত অমর একুশে গ্রন্থমেলা ২০১৯তে শেকৃবির শিক্ষার্থীদের লেখা নিয়ে সংকলন প্রকাশ হতে যাচ্ছে।  এ সংকলনে শেকৃবি’র সাবেক ও বর্তমান শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরাও  শর্ত সাপেক্ষে লেখা দিতে পারবেন। লেখা জমা দেয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর।
যেকোনো বিষয়ের উপর সর্বোচ্চ ২৬ লাইনের দুইটি কবিতা এবং সর্বোচ্চ ৬০০ শব্দের দুইটি গল্প জমা দিতে পারবে। লেখা পাঠানো যাবে এই পেজের https://www.facebook.com/sauss.bd/ ইনবক্সে মেসেজ পাঠিয়ে। এক জন চাইলে কবিতা এবং গল্প উভয়ই পাঠাতে পারবে। লেখা অবশ্যই অপ্রকাশিত হতে হবে। দেশবিরোধী, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে,  এবং অশ্লীল শব্দের লেখা যাবে না। কবিতা অথবা গল্পের নাম, লেখকের নাম এবং লেখকের যোগাযোগ নম্বর অবশ্যই দিতে হবে। যে কোনো প্রয়োজনে ০১৮৪১-৭০৫৪৬৭ নম্বরে যোগাযোগ করা যাবে।
বার্তা প্রেরক
আল আমিন আকন
সাংগঠনিক সম্পাদক
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ

কোন মন্তব্য নেই

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Blogger দ্বারা পরিচালিত.