স্বাগতম
-মারিয়া রহমান
গগনে রবি উঠেছে,
কুঞ্জবনে ফুল ফুটেছে,
বাতায়নে গুনগুনিয়ে মৌমাছিরা
আনলো তোমার আগমন বার্তা।
মেঘ করেছে,বৃষ্টি হবে
পেখম তুলে নাচবে ময়ুর।
সেই খুশিতে খোকা খুকির নাচন লেগেছে,
তাই দেখে রাতের আকাশে,
চাঁদের গোমরা মুখে হাসি ফুটেছে।
স্বাগতম তোমায় এই ধরনীর বুকে!
কোন মন্তব্য নেই
মন্তব্য করার জন্য ধন্যবাদ।