আমি তাদের
আমি তাদের
*মো. মোস্তফা রহমান
অজস্র ব্যাথা আমাতে জড়ো হয়ে আছে
তাই পৃথিবীর আর সকলের ব্যাথাগুলো
আমাকে দাও বোঝা বইতে।
আমার স্বপ্নের পুষ্প আজ কলংকিত
তাই জগতের সকল ছেঁড়া, নোংরা বাসি
ফুলগুলো থাকুক আমার জন্য রক্ষিত
আমি চাই ঐ ফুলগুলোর মালা পড়তে
আহত আত্না আজ ক্ষত-বিক্ষত
তাই দুনিয়ার হৃদয় আহতেরা এসে
ভীড় করুক, জড়ো হোক আমার পাশে
মিশে যেতে চাই তাদের সাথে
আমি আর্ত পীাড়ত চির কুৎসিত
তাই সঙ্গ পেতে চাই সকল কুৎসিতের
নিদ্বির্ধায়, নির্বিঘ্নে।
আমি জানি একদিন আমাকে বিদায়
নিতে হবে নিদারুণ শূণ্যতায়,
তাই সকল বিদায়ী আমার সাথী হোক
কিংবা আমি তাদের।
**শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সাময়িকী "কুঞ্জলতা" তে প্রকাশিত।

কোন মন্তব্য নেই
মন্তব্য করার জন্য ধন্যবাদ।