Header Ads

Header ADS

কাপুরুষ

কাপুরুষ

*তাসনীম নিশাত

পার হয়ে গেল একটি বছর
তবুও গেল না লাশের গন্ধ
আর কত হবে মায়ের বুক খালি!
হারাবো কত আর মোরা সহপাঠী!
চলবে আন্দোলন, জ্বলবে মোমবাতি,
দাবি মানার আশায় হবে তা বন্ধ।
আবারো ফিরে আসবে সেই দিন
যেদিন রক্তে রঞ্জিত হবে রাস্তা
আকাশে বাতাসে ধ্বনিত হবে আন্দোলন
আবারো নামব মোরা রাস্তায়
তবুও হবে না দাবি পূরণ!
নোংরা রাজনীতিতে কলুষিত হব মোরা,
আট দফা দাবি হবে উত্থাপন
যা রইবে শুধু সাদা কাগজে
দাবির পর দাবি হবে উত্থাপন
হারব মোরা, হারবো আমরা,
শুধু যা যেমন ছিল, তেমনি রইবে
দেখবো মোরা কাপুরুষের মতন।   

তাসনীম নিশাত




**শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সাময়িকী "কুঞ্জলতা" তে প্রকাশিত।  

কোন মন্তব্য নেই

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Blogger দ্বারা পরিচালিত.