Header Ads

Header ADS

বাংলা ভাষা



বাংলা ভাষা
*নূর আলম

মাতৃভাষা বাংলা ভাষা
মিটায় আমার মনের ভাষা
এই ভাষাকে নিয়ে যতো
আশা ভালোবাসা।


মাতৃভাষা বাংলা ভাষা
আছে সবার জানা
এই ভাষাতে বলতে কথা
নেইকো কারো মানা।


একুশ যখন আসে ঘুরে
একটি বছর পর
বুকের মাঝে উঠে তখন
ব্যাথাদায়ক ঝড়।


এই ভাষাকে করতে অর্জন
হারিয়েছে কত প্রাণ,
জীবন দিয়ে হলেও মোরা
রাখবো ভাষার মান। 




**শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সাময়িকী "কুঞ্জলতা" তে প্রকাশিত।  

কোন মন্তব্য নেই

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Blogger দ্বারা পরিচালিত.