Header Ads

Header ADS

নারী ও ভালবাসা


নারী ও ভালবাসা
 মো. ইফফতেখার রসুল সিদ্দীক

শুকনো পাতার মর্মর ধ্বনির মত শব্দ করে
বুকের ২০৬ টি পাঁজর
ভেঙ্গে ফেলেছ এক নিমিষের।
হাসিমুখে বরণ করেছি শুধু
ভালবাসি বলে।

হৃদয়ের সবটুকু ভালবাসা দিয়ে
ভালবাসার পদ্য লিখেছি;
তুমি খুশি হওনি চেয়েছে
রক্তলাল পুষ্পার্ঘ্য।

তোমার পুষ্পার্ঘের উপাচার
লাল গোলাপকে
আরো রক্তিম লালচে আভা দিতে
আমার বুকের সবটুকু রক্ত ঐ গোলাপে মেখেছি,
গোলাপ আর রক্তজবায়
 সেজেছি তোমার অর্ঘথালা
 সাথে এনেছি রঁইচি ফুলের গাঁথা মালা।
তব পদতলে পূজার থালা রেখেছি
জীবনের সবটুকু অর্জন দিয়ে তোমাকে পূজেছি
 তোমার মাঝে স্রষ্টার ভালবাসা খুঁজেছি
আর ভেবেছি (হেসো না)
তুমি পদতলের অর্ঘথালা তুলে
করতলে রেখে বক্ষে ধারণ করবে।
কিন্তু তুমি তার কিছুই করোনি।
বাঁকা ত্রুর হাসি হেসে
ধিক্কার করেছ
বাড়ি ফিরে যেতে বলেছ;
শান্ত সুবোধ বালকের মত
এই মহাবিদ্রোহী তাই করেছে
শুধু তোমায় ভালবাসে বলে।
কিন্তু আজ
তোমাকে ঘৃণা করতেও আমার ঘৃণা হচ্ছে
কেন জান ?
তুমি আমায় ভালবাস না
এজন্য নয়।
তুমি অন্যকে ভালবাস
আফসোস নেই তাতেও।
শুধু অর্থকে ভালবাসার সাথে মিশিয়ে
নিরর্থক ভালবাসার অভিনয় করেছ বলে
আজ তোমাকে ঘৃণা করতেও ঘৃণিত হই আমি।
ঘৃণা তোমায় ! অনন্ত ঘৃণিত
অর্থলিপ্সু প্রেয়সী !


**শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সাময়িকী "কুঞ্জলতা" তে প্রকাশিত।

কোন মন্তব্য নেই

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Blogger দ্বারা পরিচালিত.