Header Ads

Header ADS

হাসিবুল আহসানের কৌতুক

কৌতুক

-হাসিবুল আহসান

এক.

যুক্তিবিদ্যার ক্লাসে শিক্ষক ও ছাত্র বল্টু মিয়ার মধ্যে কথা চলছে:
শিক্ষক: আমি টেবিল ছুঁয়েছি আর টেবিল মাটি ছূঁয়েছে। তার মানে আমি মাটি ছুঁয়েছি। বল্টু মিয়া এই রকম যুক্তির অন্য একটা উদাহরণ দাও।
বল্টু মিয়া : আমি আপনাকে ভালবাসি, আপনি আপনার মেয়েকে ভালবাসেন। অতএব আমি আপনার মেয়েকে ভালবাসি।

দুই.

একদিন এক বিশাল শপিং মলে আগুন লাগলো। লোকজন ছুটাছুটি শুরু করলো। কিছু লোক শপিং মলের ভিতর আটকা পড়ল। ফায়ার সার্ভিসের লোকজন এসে উপস্থিত জনতার উদ্দেশে মাইকে প্রথম ঘোষণাটি দিল তা হল......
“মলে আগুন লেগেছে সবাই দ্রুত মল ত্যাগ করুন।’’


তিন.

ক্লাসে এ এক ম্যাডাম এক ছাত্রকে জিজ্ঞেস করল: বলত, “আমি সুন্দরী” এটা কোন কাল?
ছাত্র বলল এটা অতীতকাল।

চার.

বাইরে থেকে দরজা নক করছে
ভিতর থেকে: কে?
বাইরে থেকে: আমি।
ভিতর থেকে : আমি কে?
বাইরে থেকে: আরে, আপনি কে আমি কি করে বলব?

কোন মন্তব্য নেই

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Blogger দ্বারা পরিচালিত.