শেষ অধ্যায়
*মো. আশরাফুল মোরছালীন ইমরান: বাস্তবতা
অনেক কঠিন। জীবনকে সুন্দর ভাবে গড়ে তুলতে আমরা কত না স্বপ্ন দেখি। স্বপ্ন
দেখি আসলে জীনটাকে একটা নতুন মোড় দিতে। আর এই নতুন মোড় দিতে গিয়েই আমরা
অনেকেই হোঁচট খেয়ে বসি। আমরা অনেকেই আমাদের নিজেদের জায়গা থেকে নিজের
কাজটিকে সাদরে গ্রহন করতে পারি না। এর পিছনে মূলত একটাই কারণ, হতাশা। হতাশা
জীবনকে চরমভাবে আকরে ধরে এবং স্বাভাবিক ভাবে বেঁচে থাকার স্বপ্নকেও ধ্বংস
করে দেয়। আমরা এই হতাশা নামক ব্যাধিটির কাছে বড়ই অসহায়। এটি আমাদের চলার
স্বাভাবিক গতিতে তখন এক বিশাল বাধার কারণ হয়ে দাঁড়ায়। আর এ হতাশার দরুণ
আমাদের অনেকেই তাদের স্বাভাবিক জীবন-যাপনে পরিবর্তন নিয়ে আসে নিজের
অজান্তেই। লিপ্ত হয়ে যায় যেকোন ধরনের কার্যকলাপে, হোক সেটা কোন ভালো কাজ বা
খারাপ কাজ। যেখানে বেঁচে থাকাই দূরহ হয়ে পড়ে, সেখানে কোনটা ভালো কাজ আর
কোনটা মন্দ কাজ তা বিচার-বিশ্লেষণ করাটাই যেন অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়।
হতাশায় ভুগে অনেকেই তার নিজের জীবনকেই নষ্ট করে ফেলতে চায়। কিন্তু এটাই কি
জীবনের শেষ অধ্যায় ? তাই জীবনকে ভালো ভাবে উপভোগ করতে চাইলে, আমাদেরকে এই
হতাশা নামক মহা-ব্যাধিটি থেকে ফিরে আসতে হবে। দিতে হবে জীবনকে এক বেঁচে
থাকার নতুন স্বাদ। নতুন স্বপ্নগুলোকে লালন করে এগিয়ে যেতে হবে বাস্তবতার
দিকে। তবেই জীবনে সফলতা আসবে ।

কোন মন্তব্য নেই
মন্তব্য করার জন্য ধন্যবাদ।