Header Ads

Header ADS

আবার এলো বৃষ্টি

 আবার এলো বৃষ্টি
        - রতন

এই বর্ষার আবার এলো বৃষ্টি
প্রিয়তমা, মনে কি পড়ে সেই দিন
তুমি হয়ত ভুলে গেছ
তবুও জানতে মনে চায় বার বার ।


সেই গোধুলির সেই সময়
বর্ষার প্রথম দিন ছিল
সারাদিন বৃষ্টির দেখা না মিললেও
গোধুলির সময় ভিজিয়ে দেহ ধরাকে।


তোমার দেখবে বলে
বৃষ্টিকে করে উপেক্ষা
তোমারি সৃষ্ট বাগানে ছিলাম
প্রিয়তমা, মনে পড়ে কি বলেছিলে তুমি


সেই কথা মনে করে
আজো কেনো চোখের জল ঝরে
বুকটা করে হা-হা কার
এই সহজ প্রশ্নের দিবে কি উত্তর ?


প্রিয়তমা,তুমি বলেছিলে
আমাকে ছেড়ে যাবে না কোথায়ও
তবে কেন অন্য আরেক বৃষ্টির দিনে
ধরণী ছেড়ে চলে গেলে আমাকে না নিয়ে


এই বর্ষার আবার এলো বৃষ্টি
জানি তুমি আসবে না
তবুও আজো আছি তোমারি পথ চেয়ে
যদি ভুল করে সৃষ্টিকর্তা ফিরিয়ে দেয় তোমাকে
আর তুমি যদি চলে যাও না পেয়ে আমাকে...

কোন মন্তব্য নেই

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Blogger দ্বারা পরিচালিত.