Header Ads

Header ADS

"অনুভূতির কাব্যগল্প" গ্রন্থের মোড়ক উন্মোচন




শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) উপাচার্যের কক্ষে সোমবার "অনুভূতির কাব্যগল্প" নামক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এমসয় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. আশাবুল হক, অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন শেকৃবি সাহিত্য সংসদের সভাপতি সিফাত হোসেন, সাধারণ সম্পাদক সিয়াম আহমেদ , এ্যানি আনসারী, যাবিন তাসমিন মারিয়া, মেহেদী আকাশ, রাকিবুল ইসলাম মিদুল প্রমুখ।
শেকৃবি সাহিত্য সংসদের উদ্যোগে শিক্ষার্থীদের গল্প ও কবিতা দিয়ে এ গ্রন্থ সাজানো হয়েছে। শেকৃবি সাহিত্য সংসদ ধারাবাহিকভাবে বই মেলায় সংকলন প্রকাশ করে আসছে। "অনুভূতির কাব্যগল্প" তাদের ষষ্ঠ প্রকাশনা।


বইটি সম্পর্কে সাহিত্য সংসদ থেকে বলা হয়, অনুভূতি কখনো শব্দ হয়ে ঝরে, কখনো নিঃশব্দে বুকের গহীনে বাজে। অনুভূতি আমাদের জীবনের নেপথ্য সংগীত। "অনুভূতির কাব্যগল্প" তেমনই কিছু অনুভূতির কবিতা এবং গল্প, যেখানে প্রেম, বিরহ, সুখ, দুঃখ, আকাঙ্ক্ষা আর স্বপ্নের মিশেলে বুনে দেওয়া হয়েছে একেকটি আবেগময় পৃষ্ঠা। যেখানে শব্দ ও নীরবতা একসঙ্গে মিশে সৃষ্টি করেছে এক অনন্য আবেগের জগৎ। এই বইয়ের প্রতিটি গল্প যেন এক টুকরো কবিতা, প্রতিটি কবিতা যেন এক অসমাপ্ত গল্প। চরিত্রগুলো আমাদেরই মতো— হাসে, কাঁদে, অপেক্ষা করে, ভালোবাসে। কখনো তারা হারিয়ে ফেলে নিজেদের, আবার কখনো নতুন করে খুঁজে পায়। যারা শব্দের মাঝে অনুভূতির ছোঁয়া খোঁজেন, যারা গল্পের মধ্যে কবিতা খুঁজতে ভালোবাসেন— তাদের জন্যই এই বই। আপনি কি প্রস্তুত হৃদয়ের আঙিনায় এক গভীর যাত্রায় বেরিয়ে পড়তে?

বইটি অমর একুশে গ্রন্থমেলায় বাংলার প্রকাশনের স্টলে (৮২০-৮২১) পাওয়া যাচ্ছে। বইটির মূল্য ২০০ টাকা। তবে বইমেলা উপলক্ষে ২৫ % কমিশনে ১৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

কোন মন্তব্য নেই

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Blogger দ্বারা পরিচালিত.