Header Ads

Header ADS

শেকৃবি সাহিত্য সংসদের নতুন কমিটি

 

সভাপতি                                                            সাধারণ সম্পাদক


শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) সাহিত্য সংসদের ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০২৪-২০২৫ বর্ষের এই কমিটিতে সিফাত হোসেন  সভাপতি ও সিয়াম আহমেদ  সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. জুলফিকার আলি মাহিন , তাসফিয়া ইসলাম প্রত্যাশা, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহমিদা আক্তার, জান্নাতুল ফেরদৌস সৌরভী, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদি হাসান আকাশ, সহ সাংগঠনিক সম্পাদক তাসফিয়া ইসলাম লাবণ্য, অর্থ সম্পাদক তাসমিয়া রহমান, দপ্তর সম্পাদক খাদিজা হক,  সাহিত্য সম্পাদক খাদিজা রুবাইয়াত, সহ সাহিত্য সম্পাদক জান্নাতুল বাকি তাসফিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাকিফ আহম্মেদ রিশাদ, গ্রন্থাগার সম্পাদক আরিফ খান, সহ গ্রন্থাগার সম্পাদক পূজন মজুমদার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক প্রিয়ন্তিকা বিশ্বাস রিচি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক কৃষ্ণ কুমার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুহিউদ্দিন রাফাত, নারী বিষয়ক সম্পাদক আতিয়া ফারজানা, কর্মশালা ও যোগাযোগ সম্পাদক তাসফিয়া ইসলাম নিমু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এম সোহেলী উদ্দিন।


 



 


এছাড়াও কার্যকরী সদস্য হচ্ছেন কামরুল ইসলাম সজল, যাবিন তাসমিন মারিয়া, কাজী নাফিস সোয়াদ, মো: আরিফুল ইসলাম অন্তু, সাদিয়া আফরিন, অর্পিতা বিশ্বাস। 

আনুষ্ঠানিক ভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ও সাহিত্য সংসদের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন এ কমিটি ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের  অধ্যাপক ড. আনিসুর রহমান, সহযোগী অধ্যাপক ড. ছাবেরা ইয়াছমিন, মো. ওলী আহাদ সোতু ও সাবরিনা ইয়াসমিন চৌধুরী  নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

নব-নির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া , কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম , শেকৃবি সাহিত্য সংসদের মডারেটর ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক  অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন ।

কোন মন্তব্য নেই

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Blogger দ্বারা পরিচালিত.