শেকৃবি সাহিত্য সংসদের নয়া কমিটি গঠন
মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ও সাহিত্য সংসদের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন এ কমিটি ঘোষণা করেন।বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনিসুর রহমান, সহযোগী অধ্যাপক ড. ছাবেরা ইয়াছমি, মো ওলী আহাদ সোতু ও সাবরিনা ইয়াসমিন চৌধুরী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি কাজী নাফিজ সোয়াদ, সাদিয়া আফরিন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অন্তু, অর্পিতা বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সিফাত হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক সিয়াম আহমেদ, রাকিবুল ইসলাম সিয়াম, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস সৌরভি, দপ্তর সম্পাদক ফাহমিদা আক্তার, সাহিত্য সম্পাদক মো. জুলফিকার আলী, সহ সাহিত্য সম্পাদক খাদিজা হক, তাসফিয়া ইসলাম লাবণ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাসমিয়া রহমান, ফারহানা রহমান দৃষ্টি, গ্রন্থাগার সম্পাদক তাসফিয়া ইসলাম প্রত্যাশা, সহ গ্রন্থাগার সম্পাদক আরিফ খান, মোরশেদা রহমান বুশরা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম সিয়াম, সংস্কৃতি ও সমাজকল্যাণ সম্পাদক মেহেদী হাসান আকাশ, প্রিয়ন্তিকা বিশ্বাস রিচি, নারী বিষয়ক সম্পাদক মাসরেকা খান প্রাপ্তি, কর্মশালা ও যোগাযোগ সম্পাদক সাকিফ আহম্মেদ রিশাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক খাইরুল ইসলাম।
এছাড়াও কার্যকরী সদস্য হচ্ছেন মোসা: আনসারী খাতুন এ্যানি, শাহীন আলম, মো: রাকিব হাসান, আরিফুল ইসলাম হিমু, নাজমুন নাহার, নুরুজ্জামান নূরেক,গোলাম কিবরিয়া পিয়াস, সুজন কুমার।
নব-নির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া , কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম , শেকৃবি সাহিত্য সংসদের মডারেটর ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন ।

কোন মন্তব্য নেই
মন্তব্য করার জন্য ধন্যবাদ।