Header Ads

Header ADS

❝ রাত ❞ মোঃ আরিফ খান

 

রাত

মোঃ আরিফ খান

তখনও রাত ছিল ।
তোমরা কিন্তু ঘুমিয়ে ছিলে।
জানো মা, আমি জেগেছিলাম।
অস্ত্রের ঝনঝনানি কানে লাগছিল।
জানো মা, আমি ঘুমাই নি।
পাশের দালান থেকে মুহুর্মুহু আর্তনাদ আসছিল।
জানো মা, আমি কান্নার আওয়াজ শুনছিলাম ।
বুলেটের আঘাতের শব্দ আমায় আতংকিত করছিল।
জানো মা, আমি কিন্ত ভয় পাই নি ।
শত শত ট্যাংকের শব্দের কারণে শহর কাঁপছিল।
জানো মা, আমি কিন্তু স্থির ছিলাম।
জানালায় উঁকি দিলাম, দেখলাম একটা মিসাইল এসে ঐ বিমানবন্দরে পড়ল।
জানো মা, আমি কি দেখলাম?
বিশাল অগ্নিকাণ্ড আর স্ফুলিঙ্গ আকাশে উড়ছিল,
লোকজন উচ্চ স্বরে চিৎকার করছিল ।
বাঁচাও বাঁচাও বাঁচাও।
জানো মা, আমি তাদের চিৎকার শুনলাম।
তখনও রাত ছিল।
পাখির ঝাঁকের মত বিমান আসল,
জানো মা, ঠিক ওরকম দেখতে ঐ যে মেলায় কিনে দিয়েছিলে একটা যুদ্ধবিমান।
এখন এসব চলে গেছে।
এখন তো সকাল মা, তুমি কথা বলো।
তুমি কি রাতে ভয় পেয়ে ছিলে ?
বাবাও পাশে শুয়ে আছে।
আমি এত ডাকলাম তবুও কথা বলে না।
তোমরা কি আমার উপর রাগ করেছো?
দেখো মা, কি সুন্দর লাল সূর্য উঠেছে, 
বাবা নাহয় একটু দেরিতে উঠে,
কিন্তু তুমি তো ভোরেই উঠো,
আজ তোমার কি হয়েছে?
তোমরা কি কথা বলবে না আর?
সকালে দিবাকরের উষ্ণ আভা গায়ে লাগছিল।
আমি স্তদ্ধ হয়ে তাকিয়ে ছিলাম।
সেদিনও সকাল ছিল এমনই।
আজ ইউক্রেনে
একাত্তরের বাংলায়
দশক আগে ইরাকে।

কোন মন্তব্য নেই

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Blogger দ্বারা পরিচালিত.