Header Ads

Header ADS

শেকৃবি উপাচার্য পেলেন “ রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ”

 



নিউজ ডেস্ক : কৃষি গবেষণা, উন্নয়ন ও উদ্ভিদ কৌলিতত্ত্বে বিশেষ অবদানের রাখায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি)  উপাচার্য অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়াকে “রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড” প্রদান করেছে রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ)।

শনিবার ( ১১ সেপ্টেম্বর) সাভারে সিটি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ  পদক তুলে দেওয়া হয়৷ 
উক্ত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যন ড. শেখ মোঃ বখতিয়ার এবং সিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ শাহ-ই-আলম৷

 



শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.  মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া পদকপ্রাপ্তির বিষয়ে বলেন, কাজের স্বীকৃতি স্বাভাবিকভাবেই উৎসাহিত করে ও কাজের অনুপ্রেরণা যোগায় ৷ দেশে একটা জাতীয় উদ্ভিদ কৌলিসম্পদ ইনস্টিটিউট খোলার জন্য কথা বলছি। সময় চলে যাচ্ছে, দেশের জিন সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। জিন সম্পদ যদি সংরক্ষণ করতে না পারি, তাহলে নতুন জাত তৈরি করতে পারব না। এখনও যেসকল কৌলিসম্পদ পাহাড়ে, বিভিন্ন দুর্গম এলাকায় রয়েছে সেগুলো সংরক্ষণের জন্য কৌলিসম্পদ ইনস্টিটিউট চাই৷



ড. ভূঁইয়া কৃষি ও জীব বিজ্ঞান বিষয়ক ২৪টি গ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক প্রবন্ধের সংখ্যা ২০০ এর বেশী। তিনি বাংলাদেশে ফসল উন্নয়নের জন্য উদ্ভিদ কৌলিসম্পদ সংগ্রহ, সংরক্ষণ, মূল্যায়ন, বৈশিষ্ট্যায়ন, ব্যবহার নিশ্চিত করার জন্য একটি জাতীয় উদ্ভিদ কৌলিসম্পদ ইনস্টিটিউট স্থাপনের জন্য সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তিনি এ সংক্রান্ত ইনস্টিটিউটের জন্য খসড়া আইন প্রণয়ন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এদেশে প্রথম জাতীয় সেমিনারে কৃষি জীববৈচিত্র্য বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। দেশের হয়ে বাংলাদেশের কৃষি জীববৈচিত্র্য নিয়ে তিনি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) তে এ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি দেশের প্রথম “বিশ্বের কৃষি বৈচিত্র্য অবস্থা বিষয়ক বাংলাদেশ অংশ” তৈরি করার নেতৃত্ব দেন।


কোন মন্তব্য নেই

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Blogger দ্বারা পরিচালিত.