পাঠ প্রতিক্রিয়া: মাঝে মাঝে তব
পাঠ প্রতিক্রিয়া:
গ্রন্থের নাম: মাঝে মাঝে তব
গ্রন্থের ধরণ: উপন্যাস
লেখিকা: ওয়াসিকা নুযহাত
প্রকাশন: বাংলার প্রকাশন
"মাঝে মাঝে তব" উপন্যাসকে একটি মনস্তাত্ত্বিক উপন্যাস বলা যায়। দুটি মনের দ্বন্ধ, তাদের চাওয়া-পাওয়া, সামাজিক বাঁধা এ সবকিছু ছাপিয়ে উপন্যাসটিতে প্রাধান্য পেয়েছে নিগূঢ় ভালোবাসা।
গ্রামের সহজ সরল মেধাবী ছেলে সুযোগ পায় বুয়েটে পড়ার। হলে জায়গা না পাওয়ার তাকে থাকতে হয় দূর সর্ম্পকের মামার বাসায়। সাজানো গোছানো বিশাল বাড়ি বেশ ভালো লাগে নায়কের। এ বাড়িতে সমবয়সী এক মেয়ের সন্ধান মিলে। মামার এক মাত্র মেয়ে বিদেশ থাকে। মামীও মারা গিয়েছে অনেক আগে। তাহলে কে এই মেয়ে? চিন্তার জগতে ছেদ ঘটে। পরে জানতে পারে মামার দ্বিতীয় স্ত্রী এই সুশ্রী মেয়ে। কোনো ভাবেই মেনে নিতে পারে না নায়ক। মামার বাড়ি ছেড়ে মেসে থাকার সিদ্ধান্ত নেয়। তবে একসময় জানতে পারে মামী মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। অল্প কিছুদিন পরই তাকে জগতের সকল মায়া ছাড়তে হবে। বাধ্য হয়েই মামা বিয়ে করেন। কিন্তু নায়িকার সাথে স্বামী-স্ত্রীর সম্পর্ক হয়নি এখনো। ধীরে ধীরে মিশতে মিশতে তাদের ভালো বন্ধুত্ব হয়। সিনেমা দেখা, ছাদে গল্প করা, একে অপরের কাছে আসা- এভাবেই এগিয়ে যায় উপন্যাস। হঠাৎ মামা একদিন সব জেনে যায়। তার ভাগনের কাছে হেরে যাওয়া মেনে নিতে পারে না। তার স্ত্রীর প্রকৃত স্বাামী হতে চায়। শুধু হয় মনস্তাত্ত্বিক দ্বন্ধ। এই দ্বন্ধে কে হারে কিংবা কে জিতে জানতে হলে পড়তে হবে এই উপন্যাসটি।

কোন মন্তব্য নেই
মন্তব্য করার জন্য ধন্যবাদ।