Header Ads

Header ADS

মায়ের কাছে চিঠি...


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ আয়োজন করতে যাচ্ছে ‍"মায়ের কাছে চিঠি"...
এই ইভেন্টে শুধু শেকৃবি'র সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

মাতৃগর্ভ থেকে যে মানুষটির সাথে আমাদের সম্পর্কের সূচনা সেই মানুষটি আর কেউ না আমাদের মা।তার বদৌলতে পৃথিবীতে আমাদের আগমন।
জন্মসূত্র থেকে জীবনের প্রতি ক্ষেত্রে একজন মায়ের ভূমিকা অবর্ণনীয়।চাইলেও বলা হয়ে ওঠে না তার প্রতি আমাদের ভালোবাসার কথা, অনুভুতির কথা।
মাকে নিয়ে নিজের না বলা কথা, নিজের অনুভূতিগুলো মায়ের কাছে পৌঁছে দিতে আমাদের আয়োজন।

একটা সময় চিঠি ছিল ভাব প্রকাশের অন্যতম মাধ্যম, কালের পরিক্রমায় আজ তা বিলীন হয়ে যাচ্ছে।

মাকে চিঠি লিখুন, আমরা তা আপনার মায়ের কাছে পৌঁছে দিব।

অংশগ্রহণের নিয়মাবলি:


১. সাদা কাগজে অথবা যে কোনো কাগজে আপনার মাকে চিঠি লিখুন আপনার মত করে।
২. লেখা শেষে আলাদা এক পাতায় আপনার মায়ের ঠিকানা ও আপনার ঠিকানা লিখুন। দয়া করে সঠিক ঠিকানা লিখুন, যাতে চিঠি পৌঁছানো যায়।
ঠিকানা লিখবেন এভাবে...
নাম:
গ্রাম:
পোস্ট অফিস:
থানা:
জেলা:
মোবাইল নম্বর:
৩. চিঠি লিখে জমা দিন আমাদের প্রতিনিধির কাছে।

যাদের কাছে চিঠি জমা দেয়া যাবে:


***শেরেবাংলা হল
মো: শাহীন আলম,-কক্ষ নং ১১১-
- ০১৭০৩১৬২৪৭৩
সুজন কুমার -কক্ষ নং ১০২-
০১৭৬১৭১৪১৯৯

***নবাব সিরাজউদ্দৌলা হল
আরিফুল ইসলাম হিমু- কক্ষ নং ৮১৭-
০১৭৪৫৫২২২৪২

***কবি কাজী নজরুল ইসলাম হল
রাকিবুল ইসলাম- কক্ষ নং ১১৬-
০১৮৭৯২১৩০২০


***কৃষকরত্ন শেখ হাসিনা হল
নাজমিন বেগম- কক্ষ নং ১০১১

***বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল
নাজমুন নাহার- বড়গণরুম

চিঠি জমা দেয়ার শেষ সময়: ১৯শে ফেব্রুয়ারি, ২০২০

সেরা তিন চিঠির জন্য থাকছে আকর্ষনীয় পুরষ্কার।

দেরি না করে এখনি লিখে ফেলুন মায়ের কাছে চিঠি...



ইভেন্ট লিংক: মায়ের কাছে চিঠি...

কোন মন্তব্য নেই

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Blogger দ্বারা পরিচালিত.