Header Ads

Header ADS

প্রেমিক মনের কষ্ট



প্রেমিক মনের কষ্ট
          -রতন

প্রিয়সী আমাকে প্রেমের কবিতা লিখতে বলো না
প্রেমের কবিতা লিখতে আমার খুব কষ্ট হয়
আমি আর প্রেমের কবিতা লিখতে পারি না
আমার কলমে প্রেমময় লেখা আসতে চায় না
আমার অন্তরে একবিন্দু প্রেমও লুকিয়ে নেই
এই নশ্বর পৃথিবী আমার প্রেমময় মনটাকে
ট্রয় নগরীর মতই ধ্বংস করে দিয়েছে!

আজ এইখানে বিষাদের কালো ছায়া
এই অন্তর থেকে ভালোবাসা উধাও হয়েছে।
এখন এখানে শুধু ঘৃণা আর ঘৃণার বসবাস
এখানে শুধু দাউ দাউ করে জ্বলছে অনল।
এই অনলে আমি যদি পুড়ে অঙ্গার হই
প্রিয়তমা যত্ন করে রেখে দিয়ো সেই অঙ্গার।

আমাকে খুব বেশি দেখতে ইচ্ছে করলে
অঙ্গার রাখা বাক্সটা দু'হাতে তুলে নিয়ো
পরম মায়ার একবার হাত বুলিয়ে দিয়ো
আর মনে করো এই পৃথিবী কি নির্মমভাবে
হত্যা করেছে একটি প্রেমিকের চিত্ত
তার শাসন-শোষণ আর অবিচার দ্বারা!

**শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের ভাঁজপত্র ‍"জাগো মনুষ্যত্ব"  (বৈশাখ-১৪২৩)  তে প্রকাশিত। 

কোন মন্তব্য নেই

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Blogger দ্বারা পরিচালিত.