যদি এক কোটি টাকা পাইতাম!
ধরুণ, আপনি কোনভাবে লটারির টিকিট কিংবা “কে হতে চায় কোটিপতি” কুইজশোতে এক কোটি টাকা জিতে কোটিপতি হয়ে গেলেন। তখন আপনি কি করবেন? নানা বয়সের, নানা পেশার মানুষের বাস্তবে স্যরি কল্পনাতে কোটিপতি হওয়ার দিবাস্বপ্ন সত্যি হওয়ার এই ঘটনা প্রবাহ নিয়েই লেখাটি... ... ...
অজপাড়াগাঁয়ের স্কুলমাস্টার: প্রথমেই একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর কিনে ফেলতাম। চক-ডাস্টার দিয়ে ব্লাকবোর্ডে আর ক্লাস নিতে ভালো লাগে না।
আজপাড়াগাঁয়ের স্কুলেরছাত্র: একটা টেলিভিশন আর ডিভিডি কিনার ইচ্ছা আমার অনেকদিন ধরে। আর কতকাল সিনেমা হলে গিয়ে সিনেমা দেখব?
ডাক্তার: নিজেই একটা ডাগনায়স্টিক ল্যাব খুলে বসতাম।
উকিল: উকিলগিরি ছেড়ে দিতাম। আর কতদিন মামলার বাদী আর বিবাদীর থেকে টাকা ঘুষ নেব?
পুলিশ: আমার একটা হাই স্পিড প্রবক্স কেনার ইচ্ছা। সরকার যে মোটর সাইকেল দেয় সেটা দিয়ে বাস আর ট্রাকগুলোকে ধরতে পারি না।
টোকাই: টোকাইগিরি সারাজীবনের জন্য ছেড়ে দিতাম। অনেকদিন পড়ালেখা করি না?

কোন মন্তব্য নেই
মন্তব্য করার জন্য ধন্যবাদ।