প্রেমিক মনের কষ্ট
প্রেমিক মনের কষ্ট
...রতন
প্রিয়সী, আমাকে প্রেমের কবিতা লিখতে বলো না
আমি আর প্রেমের কবিতা লিখতে পারি না
প্রেমের কবিতা লিখতে খুব কষ্ট হয়
কলমে প্রেমময় লেখা আসতে চায় না
অন্তরে একবিন্দু প্রেমও যে লুকিয়ে নেই
এই নশ্বর পৃথিবী প্রেমময় মনটাকে
ট্রয় নগরীর মতই ধ্বংস করে দিয়েছে !
আজ এইখানে বিষাদের কালো ছায়া
এ অন্তর থেকে ভালোবাসা হয়েছে উধাও
এখন এখানে শুধু ঘৃণা আর ঘৃণার বসবাস
এখানে শুধু দাউ দাউ করে জ্বলছে অনল।
এই অনলে যদি পুড়ে অঙ্গার হই
প্রিয়তমা, যত্ন করে রেখে দিয়ো সেই অঙ্গার।
আমাকে খুব বেশি দেখতে ইচ্ছে করলে
অঙ্গার রাখা বাক্সটা দু'হাতে তুলে নিয়ো
পরম মায়ার একবার হাতবুলিয়ে দিয়ো
আর ভেবে নিয়ো-এই পৃথিবী কি নির্মমভাবে
হত্যা করেছে একটি প্রেমিকের চিত্ত
তার শাসন-শোষণ আর অবিচার দ্বারা !
কোন মন্তব্য নেই
মন্তব্য করার জন্য ধন্যবাদ।