Header Ads

Header ADS

আমার ক্যাম্পাস, আমার গল্প


আগামী ১৫ জুলাই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯তম বিশ্ববিদ্যালয় দিবস। ইট পাথরে ঘেরা রাজধানীর বুকে 'ছোট্ট গ্রাম' খ্যাত দক্ষিণ এশিয়ার প্রাচীনতম কৃষি বিদ্যাপীঠটি আমাদের সবার আবেগের জায়গা,ভালবাসার জায়গা।

সেই লেভেল-১; সেমিস্টার-১ এর গণরুম থেকে শুরু করে অ্যাগ্রোনমি ফিল্ড, হতাশার মোড়, বউ বাজার, চাচীর দোকান, ডাব পেরে খাওয়াসহ কতইনা স্মৃতি আমাদের। সেসব স্মৃতির কিছু কিছু আবার থেকে যায় পুরোটা জীবন জুড়ে। সবার অগোচরে। আর সেই ক্যাম্পাস জীবনের মধুর স্মৃতিগুলোকে গল্প রূপ দিতে পারি। আর সেই গল্প সবাইকে জানানোর প্লাটফর্ম হতে পারে শেকৃবির সবচেয়ে বড় ফেসবুক গ্রুপ "SAU FAMILY" ।

আপনাদের গল্প সবাইকে জানিয়ে দিতে ১৫ জুলাই বিশ্ববিদ্যালয় দিবসকে সামনে রেখে "শেকৃবি সাহিত্য সংসদ""SAU FAMILY" যৌথভাবে আয়োজন করেছে স্মৃতিময় গল্প উৎসব "আমার ক্যাম্পাস, আমার গল্প"। সেরা ৩জন বিজয়ীর জন্য থাকছে শেকৃবি সাহিত্য সংসদের পক্ষ থেকে আকর্ষণীয় পুরষ্কার।

👉গল্প লেখার নিয়ম:

১) ক্যাম্পাস সম্পর্কিত হতে হবে।

২) লেখার শুরুতে হ্যাশট্যাগ #AmarSAU দিয়ে লেখাটি 'SAU FAMILY' গ্রুপে পোস্ট করতে হবে।

৩) লেখার শব্দ সংখ্যার কোনো নির্দিষ্ট সীমা নেই। প্রিয় শেকৃবি নিয়ে স্মৃতিচারণ অথবা আপনার কোনো অনুভূতি প্রকাশ করতে যত শব্দ প্রয়োজন হয় ইচ্ছেমতো ব্যবহার করুন।

৪) লেখা পোস্ট করার সময়সীমা ৮ জুলাই রাত ১২:০১ থেকে ১৪ জুলাই রাত ১১:৫৯ পর্যন্ত। এই সাত দিনের মধ্যে যেকোনো সময় লেখা পোস্ট করতে পারেন। একজন ব্যক্তি যতখুশি তত লেখা পোস্ট করতে পারবেন।

৫) সবচেয়ে বেশি লাইক ও কমেন্ট প্রাপ্ত গল্প সেরা বলে বিবেচিত হবে।

৬) বিশ্ববিদ্যালয়ের সাবেক বা বর্তমান যেকোন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

লেখাগুলো ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে টানিয়ে দেওয়া হবে।

 প্রথম ৩ জনকে শেকৃবি সাহিত্য সংসদের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

কোন মন্তব্য নেই

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Blogger দ্বারা পরিচালিত.